ভোটের কালি নিয়ে বর্ষার উদ্বেগ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ছয় দিন পরও আঙুলে থাকা ভোটের কালি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।” ছবিতে দেখা যায়, তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনো ভোটের কালির দাগ স্পষ্টভাবে রয়েছে।
বর্ষার এই পোস্টে ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ আশ্বস্ত করেছেন যে ভোটের কালি অজুতে সাধারণত বাধা সৃষ্টি করে না, আবার কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বিস্তারিত মতামত দিয়েছেন।
এর আগে বর্ষা ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবং ছবি শেয়ার করে লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।