বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে হিরো আলম গ্রেফতার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৯

সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বগুড়ায় গেলে সেখান থেকেই তাকে আটক করে বগুড়া সদর থানার পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলার শুনানির পর হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়েছে। এছাড়া তাকে জোরপূর্বক গর্ভপাত করানোর চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

পিবিআই প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এরপর ১১ ফেব্রুয়ারি হিরো আলম গণমাধ্যমকে বলেন, মামলাটি ভুয়া এবং নির্বাচনের পর তিনি আদালতে উপস্থিত হবেন। গ্রেফতারি পরোয়ানা থাকলেও ভোট দিতে যাওয়াকে তিনি নিজের নাগরিক অধিকার হিসেবে উল্লেখ করেন।

শেষ পর্যন্ত নিজের এলাকা বগুড়া থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top