রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

মদকাণ্ডে আটকের খবরে নেটদুনিয়ায় তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭

ছবি: সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ আটক এবং কাস্টমসের ‘রহস্যজনক’ ছাড় পাওয়ার অভিযোগ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব ও পরিচালক শঙ্খ দাসগুপ্ত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়।

যদিও সরাসরি মুখ না খুললেও রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মেহজাবীন ফেসবুকে একটি পোস্টে দাবি করেছেন, ক্যারিয়ারের এই সময়ে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘টার্গেট’ করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্ত। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করা হয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন বেআইনি হলেও, কোনো মামলা না করে রহস্যজনকভাবে তাদের ছাড় দেওয়া হয়।

মেহজাবীন ফেসবুক পোস্টে লিখেছেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় হয়রানি হয়েছিল, তবে বিজ্ঞ আদালত আমাকে অব্যাহতি দিয়েছে। নতুন করে কাজে মনোনিবেশ করলে আবারও মানহানি করার চেষ্টা হচ্ছে।”

তিনি আরও আক্ষেপ প্রকাশ করেছেন, শোবিজ অঙ্গনে নারীদের সহজে টার্গেট করা হচ্ছে। এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে অনেক শিল্পী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। মেহজাবীন বলেন, তিনি শুধু নিজের কাজের উপর ফোকাস রাখতে চান এবং ভক্তদের পাশে থাকার আহ্বান জানান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top