ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা:পিয়া জান্নাতুল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৪
দেশের শীর্ষ মডেল, অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি জন্মদিন পালন করেছেন। গ্ল্যামার দুনিয়া থেকে সর্বোচ্চ আদালতের বারান্দা—সবখানেই নিজেকে প্রমাণ করেছেন তিনি।
জন্মদিনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে পিয়া নিজের বিশ্বাস, ধর্মচর্চা এবং সমালোচকদের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি লিখেছেন, “ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।” পিয়া উল্লেখ করেছেন, তিনি একজন ফ্যাশন মডেল এবং পেশাদার আইনজীবী উভয়ই, এবং নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ।
ছবিটি পোস্ট করার পর কেউ নেলপলিশ পরে নামাজ পড়ার বিষয়ে সমালোচনা করলে পিয়া মার্জিতভাবে জবাব দেন, “আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা সব সময় থাকুক—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য।” তিনি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন।
পিয়া ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে শোবিজে পা রাখেন। মডেলিংয়ে খ্যাতি অর্জনের পর ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। বর্তমানে তিনি আইন পেশাতেও সফলতার স্বাক্ষর রেখে চলেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।