রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

আমি যে বিবাহিত মাঝেমধ্যেই ভুলে যাই : তাপসী পান্নু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫১

সংগৃহীত

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু দীর্ঘ এক দশকের প্রেমের পর ২০২৩ সালে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো এর সঙ্গে বিয়ে করেছেন। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, মাঝে মাঝেই তিনি ভুলে যান যে বিবাহিত।

অভিনেত্রী স্পষ্ট করেছেন, এই মন্তব্যের পেছনে কোনো দাম্পত্য কলহ নেই। বরং তিনি স্বামীর সঙ্গে সুখী, সুন্দর ও সাবলীল সম্পর্কের কথাই তুলে ধরেছেন। তাপসী বলেন, “আমার স্বামী কখনো এই সম্পর্ককে বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল—সবকিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।”

তিনি আরও জানিয়েছেন, নিজেকে কিছুটা ‘সেকেলে’ বা পুরোনোপন্থি মনে করেন এবং বিশ্বাস করেন, বিয়ে হলো আজীবনের এক পবিত্র বন্ধন। তাপসী এমন জীবনসঙ্গী চাননি যিনি শুধু তার কথায় সায় দিয়ে চলবেন। তার মতে, দুজনের বাস্তববাদী মানসিকতার কারণে তাদের সম্পর্ক দীর্ঘকাল ধরে এতটা দৃঢ় ও প্রাণবন্ত রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top