সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৪

ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় ভুক্তভোগীর আপত্তির পরও জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির অধিকতর তদন্তের জন্য আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব প্রদান করে। তদন্ত শেষে পিবিআইয়ের এসআই নুরুজ্জামান চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ডেমরা থানা পুলিশকে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।

ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর ডেমরা থানা পুলিশ ওয়ারেন্ট তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top