সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

দুধ-কলা ভাত পছন্দ করি: পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৭

সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি রমজান মাসে তার সেহরি ও ইফতারির খাবার নিয়ে মুখ খুলেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীমণি বলেন, “দুধ-কলা আর ভাত আমার সবচেয়ে প্রিয় খাবার, এটাই যথেষ্ট। ইফতারে তেমন ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়া হয় না।”

তিনি আরও জানান, “আমি শরবত ও খেজুর দিয়ে ইফতার করি। সবার জন্য আয়োজন করতে আমার ভালো লাগে।” শুটিং চলাকালীন একবার ভুলে পানি খেয়ে ফেলেছিলেন বলেও উল্লেখ করেন পরীমণি।

পরীমণি আগে বলেছিলেন, তার প্রিয় খাবার দুধের তৈরি বিভিন্ন আইটেম, বিশেষ করে পায়েস। এছাড়া তার নানী ও বড় খালার হাতের রান্নার প্রতি তার ছিল বিশেষ ভালোবাসা, তবে বর্তমানে তারা আর কেউ বেঁচে নেই।

চলচ্চিত্র প্রসঙ্গে জানা গেছে, পরীমণির কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top