মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

‘কান্তারা-২’ বিতর্কে আদালতের দ্বারস্থ রণবীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৩

সংগৃহীত

‘কান্তারা-২’ সিনেমা ও কর্ণাটকের স্থানীয় দৈব সংস্কৃতি নিয়ে মন্তব্যকে ঘিরে আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড তারকা রণবীর সিং। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলার এফআইআর বাতিলের আবেদন জানিয়ে তিনি কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি এখন আদালতের শুনানির অপেক্ষায় রয়েছে। খবর এনডিটিভি-র।

বিতর্কের সূত্রপাত গত বছরের ২৮ নভেম্বর গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (ইফি)-এর সমাপনী অনুষ্ঠানে। সেখানে রণবীর সিংয়ের একটি পরিবেশনা ও বক্তব্যকে কেন্দ্র করেই অভিযোগ ওঠে।

বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথালের দাবি, অনুষ্ঠানে রণবীর ‘পঞ্জুরলি’ ও ‘গুলিগা’ দৈবের অভিব্যক্তি অনুকরণ করেন এবং ‘চাভুন্ডি দৈব’-কে ‘মেয়ে ভূত’ বলে উল্লেখ করেন। ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখেই তিনি বিষয়টি জানতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

উপকূলীয় কর্ণাটকে ‘চাভুন্ডি দৈব’ দেবীশক্তির প্রতীক হিসেবে পূজিত। অভিযোগ অনুযায়ী, তাকে ‘ভূত’ হিসেবে উল্লেখ করা এবং বিকৃত উপস্থাপন ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

পরবর্তীতে ২৭ ডিসেম্বর রণবীর সিংয়ের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ দায়ের করা হয়। আদালতের নির্দেশে ২০২৬ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় মামলা রুজু হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top