মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

তৃতীয়-চতুর্থ শ্রেণিতে ক্লাস সপ্তাহে ২ দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭

তৃতীয়-চতুর্থ শ্রেণিতে ক্লাস সপ্তাহে ২ দিন

আগামী সপ্তাহ থেকে প্রাথমিক পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষা কার্যক্রম সপ্তাহে দুই দিন করে হবে। গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দুদিন করে ক্লাস দিয়েছি। পাঠ্যসূচি শেষ করতে হলে ধীরে ধীরে ক্লাসের সংখ্যা বাড়বে।

উল্লেখ্য, এর মধ্যে চলতি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top