সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

এখন থেকে সরকারের সমালোচনা কম করব: আসিফ নজরুল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৫:০০

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা এবং অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, তিনি আবার অধ্যাপনার কাজে ফিরে গেছেন। এখন তার মূল লক্ষ্য হলো ভালো কিছু গবেষণা করা এবং নতুন উপন্যাস লেখা। তবে সরকারের সমালোচনা আগের মতো বেশি করবেন না বলেও জানান তিনি।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সমালোচনা করার সময় এখন আরও সাবধান থাকতে হবে। বাইরে থেকে সবকিছু সহজ মনে হলেও বাস্তবে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।”

মোব জাস্টিস বা গণ-ন্যায় প্রতিষ্ঠায় কঠোরতা দেখানোর প্রশ্নে তিনি স্বীকার করেন, “আমাদের যেভাবে দৃঢ়তা দেখানোর প্রয়োজন ছিল, সেটা আমরা দেখাতে ব্যর্থ হয়েছি। গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাওয়ায় এবং প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়েছিল।”

ধানমণ্ডি-৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনার প্রসঙ্গেও তিনি বলেন, “এ ঘটনায় আমরা নীরব ছিলাম, এটা আমাদের চরম ব্যর্থতা।” তিনি আরও জানান, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো ভাঙচুর হয়নি। তবে পরবর্তী সময়ে কিছু উসকানি ও নেতাদের আক্রমণাত্মক বক্তব্যের কারণে কিছু ঘটনা ঘটে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top