বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে খলিলুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭

সংগৃহীত

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে খলিলুর রহমানের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গত মার্চের মাঝামাঝিতে খলিলুর রহমান তুরস্ক সফর করেন। ওই সফরে তিনি হাকান ফিকেনের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমে অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এই সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের বিষয়টিও গুরুত্ব পাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top