ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১১, আহত ২০
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:০০
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে ১১ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
দেশটির জরুরি সেবা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি (আঁজঁস ফ্রঁস-প্রেস)-কে এ তথ্য জানিয়েছেন।
রাজধানী কুইটো থেকে পাঠানো খবরে বলা হয়, ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ইসিইউ৯১১ এক বিবৃতিতে জানিয়েছে, আজুয়াই প্রদেশের আন্দিয়ান অঞ্চলের মলেতুরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর অন্যতম প্রধান কারণ। গত বছর ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।