নিজ জেলা ভোলায় তিন দিনের সফরে যাচ্ছেন স্পিকার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:০৩
তিন দিনের সরকারি সফরে নিজের জেলা ভোলায় যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম নিজ জেলা সফর।
সংসদ সচিবালয়ের সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে ভোলার উদ্দেশে রওনা দেবেন তিনি। পদ্মা সেতু ও বরিশাল হয়ে বিকেল ৩টার দিকে তার ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।
সফরের প্রথম দিন বিকেল ৫টায় স্পিকার তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের (লালমোহন–তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেবেন।
দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে তার সম্মানে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সফরের শেষ দিন শনিবার সকাল ১০টায় ভোলা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন স্পিকার। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে সেদিনই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।