শপথ নিতে জাতীয় সংসদ ভবনে নুসরাত তাবাসসুম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৩:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে তিনি সংসদে প্রবেশ করেন এবং দুপুর ১২টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ ভবনের নিজ কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর, অর্থাৎ বিকেল ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন। সময়সীমা অতিক্রমের কারণে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।
পরবর্তীতে তিনি উচ্চ আদালতে আবেদন করেন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতে ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে এবং গেজেট প্রকাশ করে।
সব জটিলতা কাটিয়ে অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।