রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৪

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মীর হাজারীবাগের গুন্ডিগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি লেগুনাকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর স্থানীয় লোকজন গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের একজন আজিজুল ইসলাম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, দুর্ঘটনার বিষয়ে তারা খবর পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top