রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬
রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরে ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের ছেলে রোহান (৩), এবং শেখ নোমানের শ্যালক অপু (২৩)।
মো. মামুন নামে এক ব্যক্তি জানিয়েছেন, হাজারীবাগের রায়েরবাজার জাহানারা ভিলার ৬ তলার নিচতলার ভাড়া বাসায় গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে শেখ নোমান ৭০ শতাংশ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ, ছেলে রোহান ৩৫ শতাংশ এবং শ্যালক অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন।
শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে তিনি রায়েরবাজারে ১৪৭ নং জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।