সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

রাজধানীর পান্থপথে চাঁদা না দেওয়ায় বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে গুলি করার ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে কলাবাগান থানার গেট সংলগ্ন এলাকায় এটি ঘটে।

ঘটনার পর দলীয় নেতা-কর্মীরা আহত শফিকুলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করান। জরুরি বিভাগে চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

আহত শফিকুল ইসলাম অভিযোগ করেছেন, চাঁদামুক্ত ১৬নং ওয়ার্ড গড়ার প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। তার ভাষ্য, দোকানে বসে থাকা অবস্থায় ১০-১৫ জন সন্ত্রাসী এসে চাঁদা দাবি করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এসময় একজন সন্ত্রাসী তার দিকে গুলি ছুঁড়ে। গুলিকে হাত দিয়ে ঠেকাতে গিয়ে শফিকুল ইসলাম হাতের ওপর গুলিবিদ্ধ হন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top