বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাজধানীর নদ্দায় গ্যারেজ ও বরফ ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯

ছবি: সংগৃহীত

রাজধানীর নদ্দা এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও বরফ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ছয়টি ইউনিট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর সকাল ৬টা ১৫ মিনিটে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা একাধিক গাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কারণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুনের কারণে আশপাশের এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। কিছু সময়ের জন্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top