বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অনুমতি ছাড়া মেট্রোরেল স্টেশনে ছবি-ভিডিও করা যাবে না

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৪

ছবি: সংগৃহীত

এখন থেকে মেট্রোরেল স্টেশন এলাকা এবং ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের ভিডিও ধারণ বা কনটেন্ট তৈরি করা যাবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানায়।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের ভেতরে পূর্বানুমতি ছাড়া কোনো ভিডিও ধারণ, লাইভ স্ট্রিমিং বা ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি বা বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিংয়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনুমতি ছাড়া কেউ এসব কার্যক্রম করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, মেট্রোরেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করে আগে থেকে অনুমতি নিতে হবে।

নির্ধারিত এই সিদ্ধান্ত মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top