রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, লোমহর্ষক তথ্য পেল পুলিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১২:১৫

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রোববার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। দুপুরে সংস্থার গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। পুলিশ ইতোমধ্যে মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করেছে। সর্বশেষ খণ্ডটি আমিনবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। অবশিষ্ট অংশ উদ্ধারের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ জানান, ভোরের দিকে আমিনবাজার এলাকা থেকে দেহের আরও একটি অংশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যার পর দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে রাখা হয়েছিল। এর মধ্যে ছয়টি অংশ ইতোমধ্যে উদ্ধার হয়েছে এবং বাকি অংশ উদ্ধারের কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top