রাজধানীতে চাঁদাবাজি বরদাস্ত হবে না: ডিএসসিসি প্রশাসক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৫:৫৩
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, রাজধানীর কোনো জায়গায় চাঁদাবাজি চলতে দেওয়া হবে না।
সোমবার (৯ মার্চ) পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীরও কড়া নির্দেশনা রয়েছে।
প্রশাসক আরও জানান, যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত পরিমাণ অর্থের (১০০ টাকার বেশি) চাঁদাবাজি করলে তাদের টেন্ডার বাতিল করা হবে। এছাড়া নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “একটা স্মৃতি রেখে গেলাম এই কমিউনিটি সেন্টার উদ্বোধনের মাধ্যমে। সবাই একযোগে মিলেমিশে কাজ করবো।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।