বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩

ছবি: সংগৃহীত

ইরানে আগামী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন Donald Trump। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নিরাপত্তা কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) তারা ইরানে হামলা চালাতে প্রস্তুত থাকতে পারেন। CBS-কে পরিচয় গোপন রাখার শর্তে এমন তথ্য জানান এক কর্মকর্তা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প—এমন দাবিও করেন তিনি।

কর্মকর্তাটি আরও জানান, আলোচনাটি ‘পরিবর্তনশীল ও চলমান’। কারণ প্রেসিডেন্টের দপ্তর White House বর্তমানে বিশ্লেষণ করছে—হামলা হলে Iran কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং এতে মধ্যপ্রাচ্যে কী ধরনের পরিণতি সৃষ্টি হতে পারে।

একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনাকে ইউরোপ অথবা United States-এ ফিরিয়ে নেওয়া হচ্ছে। হামলার সিদ্ধান্ত হলে এবং অভিযান শুরু হলে নিজ সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পুনর্বিন্যাস করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো।

তবে সাধারণত হামলার আগে সেনা পুনর্বিন্যাস করা হলেও—মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানো মানেই যে ইরানে অবিলম্বে হামলা চালানো হবে, এমন কোনো চূড়ান্ত ইঙ্গিত নয় বলেও জানিয়েছেন আরেকটি সূত্র।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top