চীনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীনের বেইজিং সফর করবেন, জানিয়েছেন হোয়াইট হাউস। এটি ২০১৭ সালের পর প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্টের চীনে সফর।
২০১৭ সালে নিজের প্রথম মেয়াদে ট্রাম্পই শেষ মার্কিন প্রেসিডেন্ট ছিলেন যিনি চীনে সফর করেছিলেন। সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তা সফরের তারিখ নিশ্চিত করেছেন। এর আগে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশকে নিয়ে ‘চমৎকার’ ও ‘ভালো যোগাযোগ’ হওয়া প্রসঙ্গে মন্তব্য করেছিলেন।
ট্রাম্প নিজেও গত বৃহস্পতিবার সফরের বিষয়ে বলেন, “এটি হবে জমজমাট এক সফর। চীনের ইতিহাসে এ পর্যন্ত যত আয়োজন হয়েছে, তার চেয়ে বড় পরিসরে আমাদের উপস্থিতি ও আয়োজন নিশ্চিত করতে হবে।”
সফরের ঘোষণা এলে এমন সময়, যখন মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক বাতিল করেছে। ট্রাম্প আগে প্রকাশ্যে অন্যান্য দেশকে তার নীতির পক্ষে সমর্থন দিতে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা বলেছিলেন।
চীনে সফরের সময় ট্রাম্প এবং চীনা নেতাদের বৈঠকে সম্ভাব্য আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে বাণিজ্য শুল্ক এবং চীনের প্রতিক্রিয়া। বিশেষ করে শুল্কের প্রভাবে চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বন্ধ করেছে, যা মার্কিন রপ্তানির শীর্ষ পণ্য।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।