সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

বোর্নিও দ্বীপের ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলীয় এলাকা সংলগ্ন অঞ্চলে এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাবাহর কোটা কিনাবালু এলাকার প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠের প্রায় ৬১৯.৮ কিলোমিটার গভীরে এই ভূকম্পন সংঘটিত হয়।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির গভীরতা অত্যন্ত বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা খুবই কম। এ ছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এদিকে মালয়েশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাবাহ রাজ্যের পশ্চিম উপকূল ও সারাওয়াক রাজ্যের বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সূত্র: এএফপি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top