সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

নেপালে বাস উল্টে ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৪

ছবি: সংগৃহীত

নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে একটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নদীতে উল্টে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

নেপালের আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার পথে পৃ্থ্বী হাইওয়ের ধাদিং অংশে দুর্ঘটনার শিকার হয় মোট ৪৬ যাত্রী বহনকারী বাসটি। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে বাসটি নদীতে পড়ে।

দুর্ঘটনার পর নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক, আর আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই নারী রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসটির উচ্চগতি হয়তো দুর্ঘটনার মূল কারণ। তবে সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top