ইরানের স্পেশাল কমান্ডো আক্রমণে যুক্তরাষ্ট্রের ‘দানব বিমান’ ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৮:০৬
ইরানের স্পেশাল কমান্ডো ইউনিট রোববার (৫ এপ্রিল) বিশেষ একটি অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহানের দক্ষিণাঞ্চলে নিখোঁজ মার্কিন সেনা সদস্যকে উদ্ধারের জন্য অভিযান চালানো সময়ে লক্ষ্যবস্তু হিসেবে রাখা হয় একটি সি-১৩০ শ্রেণির বিমান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ফার্স নিউজ জানায়, ‘ফারাজ রেঞ্জার্স’ নামে পরিচিত বিশেষায়িত কমান্ডো ইউনিট এই অভিযান পরিচালনা করেছে। ওই বিমানটি অভিযানে অংশ নেওয়া মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহ করছিল।
সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবিও প্রকাশ করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ট্রাম্পের বড় পরাজয় ঢাকার মরিয়া চেষ্টা’।
এ ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে বিমান ধ্বংসের বিষয় বা অভিযানের বিস্তারিত সম্পর্কে তিনি কিছু জানাননি। সূত্র: আল জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।