তারকা ডলি মার্টিনেজ মারা গেছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:০৪
মার্কিন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি সিরিজ “মাই ৬০০ এলবি লাইফ”-এর আলোচিত মুখ ডলি মার্টিনেজ আর নেই। মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।
ডলির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন লিন্ডসে কুপার। মার্কিন সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় লিন্ডসে লেখেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার সুন্দরী বোন আর নেই। ডলির ব্যক্তিত্ব ছিল অসাধারণ—তার হাসি, দয়া ও স্নেহময়তা যেকোনো পরিবেশকে আলোকিত করত।”
তিনি আরও লেখেন, “ডলির চলে যাওয়ায় আমরা ভেঙে পড়েছি। তবে সান্ত্বনা পাই এই ভেবে যে, সে এখন স্বর্গে আমাদের বাবার সঙ্গে আছে।”
প্রসঙ্গত, ডলি মার্টিনেজ টিএলসি নেটওয়ার্কের জনপ্রিয় রিয়েলিটি শো “মাই ৬০০ এলবি লাইফ”-এর দশম সিজনে অংশ নিয়ে পরিচিতি পান। শোটি অতিরিক্ত ওজনের মানুষের জীবনসংগ্রাম এবং ব্যারিয়াট্রিক সার্জারির মাধ্যমে ওজন কমানোর যাত্রা তুলে ধরে।
২০২১ সালের পর্বে তার ওজন ছিল প্রায় ৫৯৩ পাউন্ড। তিনি সাপ্লিমেন্টাল অক্সিজেনের ওপর নির্ভরশীল ছিলেন এবং ব্যারিয়াট্রিক সার্জন ডা. নাউয়ের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন।
চিকিৎসার অংশ হিসেবে হিউস্টনে স্থানান্তরিত হলেও তিনি শেষ পর্যন্ত প্রায় ৪০ পাউন্ড ওজন কমাতে সক্ষম হন, তবে অস্ত্রোপচারের অনুমোদন পাননি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।