সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

নয়জন সাহিত্যিক পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৩১

সংগৃহীত

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য চূড়ান্তভাবে নয়জনকে মনোনীত করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়। এবার মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কৃত করা হবে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—

  • কবিতা: মোহন রায়হান
  • কথাসাহিত্য: নাসিমা আনিস
  • প্রবন্ধ–গদ্য: সৈয়দ আজিজুল হক
  • শিশুসাহিত্য: হাসান হাফিজ
  • অনুবাদ: আলী আহমদ
  • গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
  • বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী
  • মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান

সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর প্রস্তাবক কমিটির সুপারিশ এবং সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে নির্বাহী পরিষদ পুরস্কারের অনুমোদন দিয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top