চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে প্রথমবার হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৫:২৭
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সোমবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় তিন হাজার সদস্য অংশ নিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, “ভোর থেকে অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু উদ্ধার হয়েছে। আমরা অভিযান শেষে বিস্তারিত জানাব।”
অভিযানে নজরদারির জন্য ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযানের খবর আগে থেকেই এলাকা বাসিন্দাদের মধ্যে পৌঁছেছে, যার ফলে বেশিরভাগ মানুষ এলাকা ছেড়ে গেছে। তবে বিপুলসংখ্যক মানুষকে আটক করা হয়েছে।
এখন পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।