এবার কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৪:১৬
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় জ্বালানি তেল মজুতের এক অভিনব ও ধূর্ত কৌশলের সন্ধান পেয়েছে স্থানীয় প্রশাসন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রবিবার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে একটি পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা ডিজেলভর্তি ব্যারেল উদ্ধার করা হয়। গোপনে মজুত করে রাখা এই তেল অবৈধভাবে বিক্রি বা সংকটের সময় অধিক দামে বাজারজাত করার উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া প্রশাসনের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে ব্যারেলটি উদ্ধার করা হয়, যা স্থানীয়দের কাছেও বিস্ময়কর বলে মনে হয়েছে।
প্রশাসন জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুত ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।