সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

কুমিল্লা নামে বিভাগ চাইলেন সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ২০:২২

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সোমবার জাতীয় সংসদে কুমিল্লাকে ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণা করার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, কুমিল্লা একটি ঐতিহাসিক জেলা, যার শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। এই কারণে দীর্ঘদিন ধরে এখানে বিভাগ করার আলোচনা চলছে।

ড. মোশাররফ হোসেন উল্লেখ করেন, পূর্বের স্বৈরাচারী সরকারও কুমিল্লায় বিভাগ ঘোষণা করেছিল, কিন্তু ‘কুমিল্লা’ নাম ব্যবহার করা হয়নি। তখন দাবি করা হয়েছিল, “কু” শব্দটির নেতিবাচক অর্থ আছে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার সম্ভাব্য নাম হিসেবে ২০১৭ সালে “ময়নামতি” এবং ২০২২ সালে “মেঘনা” প্রস্তাব করেছিল, যা স্থানীয় জনগণ প্রত্যাখ্যান করেছিল।

সংসদে তিনি বলেন, “জনগণের দাবি ও প্রতিক্রিয়ার পরও সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। তাই আমি আজ জাতীয় সংসদে কুমিল্লা নামে বিভাগ করার জন্য জোর দাবি জানাচ্ছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top