অবৈধ সীসা কারখানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৬
শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানা মঙ্গলবার (৭ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় এক্সাভেটরের মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। অভিযানটি রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি। এতে সহযোগিতা করেছে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কারখানার বিষাক্ত দূষণের কারণে এলাকায় গবাদিপশু মারা যাচ্ছিল। পূর্বে প্রশাসন কার্যক্রম বন্ধ ও জরিমানা দিয়েও তারা নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে কার্যক্রম চালিয়ে আসছিল।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, “সীসা দূষণ জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি জানান, “কারখানাটি লাইসেন্সবিহীন এবং সম্পূর্ণ অবৈধ। গবাদিপশুর মৃত্যু ও পরিবেশ দূষণের কারণে এটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।