মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু:পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:১০

সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, যা দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে সহায়ক হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ মন্তব্য করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশকে পানি ও পরিবেশ সুরক্ষায় সহায়তা করতে চীন আগ্রহী। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top