মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

তেল-বিদ্যুৎ ছাড়াই চলতে সক্ষম ইজিবাইক ও প্রাইভেটকার তৈরি করেছেন সাতক্ষীরার যুবক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:০১

সংগৃহীত

সাতক্ষীরার লাবসা ইউনিয়নের শেখ ফারুক হোসেন তেল বা বাইরের বিদ্যুৎ ছাড়াই চলতে সক্ষম চার চাকার প্রাইভেটকার এবং ১২ আসনবিশিষ্ট ইজিবাইক তৈরি করেছেন। গাড়িগুলোতে ভেতরে স্থাপিত ডায়নামো বা ম্যাগনেট স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যাটারি চার্জ করে, যা গাড়ি চালু রাখে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই যানবাহন পরিবেশবান্ধব।

উদ্ভাবক জানান, একটি গাড়ি তৈরিতে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে এবং সময় লেগেছে দুই মাস। সরকারি সহায়তা পেলে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব এবং দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয়রা উদ্ভাবনকে স্বাগত জানিয়েছে এবং লাবসা ইউনিয়ন পরিষদের সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা সরকারি সহযোগিতা দাবি করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top