শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুদের চাপ অব্যাহত, ভর্তি ৭৯৫

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১১:২২

ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৪৭ জন শিশু ভর্তি হয়েছে। এর ফলে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের হাম চিকিৎসা দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

তিনি জানান, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৫ জন শিশু। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে মোট ৭০২ জন শিশু। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনটি মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি বলেন, হামের বিস্তার রোধে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top