বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম কমল
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঘোষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই দামেই আজ শনিবার থেকে স্বর্ণ বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে—
-
২২ ক্যারেট: ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
-
২১ ক্যারেট: ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা
-
১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
আগের দামের সঙ্গে তুলনা
এর আগে সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি সকালে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সেই দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর ছিল।
চলতি বছরের চিত্র
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে—
-
১৮ দফা দাম বেড়েছে
-
১২ দফা দাম কমেছে
আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—
-
২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৩৫৭ টাকা
-
২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা
-
১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা
-
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকা
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১০ দফা বেড়েছে এবং ৭ দফা কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় হয়েছিল মোট ১৩ বার—যার মধ্যে ১০ বার বেড়েছিল, আর ৩ বার কমেছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।