চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে দেশে প্রবেশ করেছে প্রায় ১০ কোটি ৯৩ লাখ ডলার।
রোববার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, এপ্রিলের শুরু থেকে ১৮ তারিখ পর্যন্ত প্রবাসী আয় ধারাবাহিকভাবে বেড়েছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৬৯ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার। যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।