দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর করার ঘোষণা দিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন সমন্বয় অনুযায়ী ২১ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যোগ করতে হবে, তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।
এর আগে, ২১ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। চলতি বছর দেশে সোনার দাম ৩২ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২০ বার দাম বৃদ্ধি পেয়েছে, ১২ বার কমেছে। গত বছর ২০২৫ সালে দেশে সোনার দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমানো হয়েছিল।
রুপার দাম এইবার অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি রুপার দাম ২২ ক্যারেটের জন্য ৬,৭০৭ টাকা, ২১ ক্যারেটের জন্য ৬,৪১৫ টাকা, ১৮ ক্যারেটের জন্য ৫,৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৪,০৮২ টাকা। চলতি বছরে রুপার দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১১ বার দাম বেড়েছে এবং ৭ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।