মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪

স্বর্ণ।  ছবি: সংগৃহীত

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মূল্যবান এই ধাতুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি):

  • ২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

  • ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২০ দফা দাম বেড়েছে, আর ১২ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল, আর ২৯ বার কমেছিল।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—

  • ২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৭০৭ টাকা (প্রতি ভরি)

  • ২১ ক্যারেট: ৬ হাজার ৪১৫ টাকা

  • ১৮ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা

  • সনাতন পদ্ধতি: ৪ হাজার ৮২ টাকা

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার দাম বেড়েছে এবং ৭ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ১০ বার বেড়েছিল, আর ৩ বার কমেছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top