দেশের বাজারে সোনার দামে উল্লেখযোগ্য পতনের পর নতুন নির্ধারিত দামেই বিক্রি চলছে মূল্যবান এই ধাতু। সর্বশেষ গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। আজ সোমবার (১২ এপ্রিল) পর্যন্ত এই দামই বহাল রয়েছে এবং বাজারে একই দরে সোনা বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদা-জোগানের ভিত্তিতেই মূলত সোনার দামে এ ধরনের সমন্বয় হয়ে থাকে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।