সৌদি আরব ৪০ দেশের পোলট্রি ও ডিম আমদানি বন্ধ করল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭
জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব ৪০টি দেশের পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্ত উচ্চমাত্রার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।
নিষিদ্ধ তালিকায় বাংলাদেশ, আফগানিস্তান, জার্মানি, ইরান, চীন, ভারত, যুক্তরাজ্য, মিশর, জাপানসহ মোট ৪০টি দেশ রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়াসহ ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিও স্থগিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতির সঙ্গে তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। তবে তাপপ্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্য নির্ধারিত স্বাস্থ্যমান পূরণ করলে আমদানি করা যাবে। এ জন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সরকারি স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক।
সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নিষেধাজ্ঞা শিথিল বা বাড়ানো হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।