দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:৩২
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী আজ মঙ্গলবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনা ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। ঘোষণার পর থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি সোনা-
২২ ক্যারেট: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা
এর আগে একই দিনে সকালে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ভরিতে কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৪৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার বেড়েছে এবং ১৯ বার কমেছে। গত বছর মোট ৯৩ বার দাম পরিবর্তন করা হয়, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দরে প্রতি ভরি রুপা-
২২ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা
২১ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩২৪ টাকা
২২ ক্যারেট রুপার ভরিতে আগের তুলনায় কমেছে ৩৫০ টাকা।
চলতি বছরে রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে। গত বছর রুপার দাম পরিবর্তন করা হয় ১৩ বার, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমানো হয়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় চাহিদা ও সরবরাহের প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দামে এমন পরিবর্তন দেখা যাচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।