২৬ ফেব্রুয়ারি কি বিয়ে করছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৯

সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে এবার সেই আলোচনায় যোগ হয়েছে নতুন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাদের কথিত বিয়ের নিমন্ত্রণপত্র, যেখানে দাবি করা হয়েছে—চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তারা।

ফাঁস হওয়া নিমন্ত্রণপত্রে দেখা যায়, রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এর একটি রাজকীয় প্রাসাদে বসবে বিয়ের আসর। পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে উল্লেখ রয়েছে। তবে নিমন্ত্রণপত্রটির সত্যতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এদিকে শোনা যাচ্ছে, বিয়ের আনুষ্ঠানিকতার পর আগামী ৪ মার্চ হায়দ্রাবাদের বানজারা হিলস এলাকার কৃষ্ণা অঞ্চলে একটি প্রীতিভোজের আয়োজন করা হতে পারে। সম্প্রতি হায়দ্রাবাদ বিমানবন্দরে এই দুই তারকাকে আলাদাভাবে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। অনেকের ধারণা, বিয়ের প্রস্তুতি কিংবা ব্যক্তিগত কোনো সফরেই তারা রওনা হয়েছেন।

২০১৭ সালে গীত গোবিন্দম ছবির সেটে প্রথম একসঙ্গে কাজ করেন বিজয় ও রাশমিকা। পরে ডিয়ার কমরেড-এ তাদের রসায়ন দর্শকদের মন জয় করে। সেখান থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় জোর গুঞ্জন। গত বছর বাগদানের খবরও শোনা গেলেও কেউ প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top