সুস্থ হয়ে বাসায় ফিরলেন হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১০

সংগৃহীত

নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। সোমবার সকালে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

অভিনেতার ছেলে রুবেল খন্দকার জানান, আগের তুলনায় তার বাবা এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুই দিন আগে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ভক্ত ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রুবেল বলেন, কিছু অসাধু ব্যক্তি ভিউ বাড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যা অসুস্থ ব্যক্তি ও তার পরিবারের জন্য মানসিক চাপের কারণ হয়।

তিনি সংবেদনশীল বিষয় নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top