রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত,দুবাই যেতে না পেরে ঢাকায় ফিরছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৫:৪১

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক হামলার কারণে আকাশপথ বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি সেখানে আটকা পড়েন।

সোমবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া আবেগঘন পোস্টে ফারিয়া এই দিনকে “দুঃস্বপ্নের মতো” হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, “ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।”

সংকটের মধ্যে তিনি ইস্তানবুলে থাকা বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, তাদের সহায়তা এবং বারবার খোঁজ নেওয়ার কারণে তিনি মানসিকভাবে স্থিতিশীল থাকতে পেরেছেন।

বর্তমানে নুসরাত ফারিয়া প্লেনে চড়ে ঢাকার পথে রয়েছেন। পোস্টে তিনি বিশ্বজুড়ে শান্তি কামনা করেছেন এবং সৃষ্টিকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top