মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৩:৪৫

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা যুগল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তারা এই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। পোস্টে দেখা যায়, তাদের প্রথম সন্তান কন্যা দুয়ার হাতে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট, যার মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিত দেওয়া হয়।

এই ঘোষণা প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভেসে ওঠে মন্তব্যের বন্যা। ভক্তদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও এই তারকা দম্পতিকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ছয় বছরের প্রেমের পর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর ও দীপিকা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম কন্যা সন্তান দুয়ার জন্মের মাধ্যমে শুরু হয় তাদের অভিভাবকত্বের নতুন অধ্যায়।

এখন দ্বিতীয় সন্তানের খবর প্রকাশের মাধ্যমে তাদের পরিবারে আবারও আনন্দের নতুন অধ্যায় যুক্ত হলো।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top