মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

চলচ্চিত্র তারকা কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্য হিসেবে শপথগ্রহণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৯:০৯

সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করেছেন। সোমবার (৬ এপ্রিল) তিনি ভারতের রাজ্যসভা-র সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন পেয়ে জয়ী হওয়ার পর দিল্লিতে শপথ নেন তিনি।

কোয়েল মাতৃভাষা বাংলায় শপথ বাক্য পাঠ করে বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “আজ থেকে এক নতুন পথচলা শুরু হলো। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার।”

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পরিবার—বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে, ছেলে কবীরসহ অন্যান্য আত্মীয়স্বজন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার জনপ্রিয়তা ও স্বচ্ছ ভাবমূর্তি সংসদীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। চলচ্চিত্র জগতের সহকর্মী ও ভক্তরা তাকে নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top