দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ২১:১৪
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে ঘাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হঠাৎ করে নদীতে ঝড়ো হাওয়া শুরু হলে পরিস্থিতি দ্রুতই উত্তাল হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ করে দেয় নৌপরিবহন কর্তৃপক্ষ।
এ সময় দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে মাঝনদীতে কোনো ফেরি অবস্থান করছে না বলে জানা গেছে।
দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।