ভিডিও ফাঁসে বিপাকে নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৪:৪৪

সংগৃহীত

নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’-কে কেন্দ্র করে কুরুচিপূর্ণ কথা ও দৃশ্যায়নের কারণে বিতর্ক থামছেই না। ভারতের জাতীয় মহিলা কমিশন তাকে গত ৭ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েও নোরা উপস্থিত হননি।

কমিশন তার অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছে এবং নোরাকে শেষবারের মতো হাজির হওয়ার সুযোগ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ধরা হয়েছে আগামী ২৭ এপ্রিল। একই ইস্যুতে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

শুনানিতে উপস্থিত ছিলেন গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকরের নেতৃত্বে গানটির কুরুচিপূর্ণ বিষয়বস্তু নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। নির্মাতারা ইতোমধ্যেই লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top