স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ দ্রুত নেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালি থাকা ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের পদগুলোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করবো। যত দ্রুত সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, “আপনারা যতটা খারাপভাবে দেখছেন, তা অতটা খারাপ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ব্যষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটাই ফিরে এসেছে। ব্যাংক ব্যবস্থা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সমন্বিত প্রচেষ্টায় আরও উন্নতি সম্ভব।”
আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এটা আমরা পলিটিক্যালি পরে জানাব। সরকারে আলোচনার পর জানানো হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।